চিকিৎসককে লাঞ্ছিত করা মুক্তাগাছার যুবলীগ সভাপতি বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ জুলাই ২০২১, ১৫:৫৭আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৫:৫৭

চিকিৎসককে মারধর ও লাঞ্ছিত করে জেলহাজতে যাওয়া মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল হক মনিকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তাগাছা উপজেলা হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. এএইচএম সালেহিন মামুনকে মারধরের ঘটনায় মামলার পর গ্রেফতার এবং জেলহাজতে যাওয়ায় কেন্দ্রীয় নির্দেশে মাহবুবুল হক মনিকে যুবলীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল হক মনিসহ ৮ থেকে ১০ জন মিলে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের চিকিৎসক ডা. এএইচএম সালেহিন মামুনের কক্ষে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং মারধর করেন। উক্ত ঘটনায় ডা. সালেহিন বাদী হয়ে মামলা করলে পুলিশ যুবলীগ নেতা মাহবুবুল আলম মনিসহ পাঁচ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান। 

/টিটি/
সম্পর্কিত
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম