ময়মনসিংহ মেডিক্যালে ফের সর্বোচ্চ ১৯ মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ জুলাই ২০২১, ১০:৪৫আপডেট : ১৫ জুলাই ২০২১, ১০:৪৫

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে ফের সর্বোচ্চ ১৯ জন মারা গেছেন। এরমধ্যে আট জন করোনা পজিটিভ ও বাকি ১১ জন উপসর্গ্ নিয়ে মারা গেছেন। এরআগে, বুধবারও (১৪ জুলাই) হাসপাতালের করোনা ইউনিটে ১৯ জন মারা যান।

করোনা পজিটিভ নিয়ে মারা যাওয়াদের মধ্যে নেত্রকোনার চার জন, ময়মনসিংহের দুই, গাজীপুর ও জামালপুরের একজন করে রোগী রয়েছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের পাঁচ জন, নেত্রকোনার চার, শেরপুর ও জামালপুরের একজন করে রোগী রয়েছেন। 

১৯ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৮০ জন এবং আইসিইউতে ২১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৪৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৯২০টি নমুনা পরীক্ষায় ২৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ১০ হাজার ৯৫১জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৯৩২ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম