বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

জামালপুর প্রতিনিধি
০১ আগস্ট ২০২১, ০৯:৪১আপডেট : ০১ আগস্ট ২০২১, ১২:২৯

জামালপুরের বকশীগঞ্জে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে দুইদিন ধরে অনশন করছেন অনার্স পড়ুয়া এক কলেজছাত্রী। এ নিয়ে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। এ অবস্থায় বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিক ইলিয়াস হক ওরফে অন্তর। উপজেলার বগারচর ইউনিয়নের খাসের গাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে।

কলেজছাত্রীর পরিবারের অভিযোগ, ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে খাসেরগাঁও গ্রামের শফিউল হকের ছেলে ইলিয়াস হক অন্তরের ৯ মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। বিয়ের কথা বলে অন্তর তার সঙ্গে শারীরিক সম্পর্কও স্থাপন করে। শুক্রবার সকালে প্রেমিক অন্তর ফোন করে ওই কলেজছাত্রীকে তার বাড়িতে দেখা করতে বলেন। পরে তিনি প্রেমিক অন্তরের বাড়িতে যান এবং তাকে বিয়ে করার জন্য বলেন। কিন্তু অন্তর বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপরেই ওই ছাত্রী বিয়ের দাবিতে সেখানে অনশন শুরু করেন। বিষয়টি জানাজানি হলে ওই এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। অনশন শুরুর পর প্রেমিক অন্তর বাড়ি থেকে পালিয়ে যান।

অনশনকারী কলেজছাত্রীর ভাই বলেন, আমার বোনকে বাড়ি থেকে বের করে দিতে শারীরিক নির্যাতন করা হয়েছে। 

কলেজছাত্রীর অভিযোগ, আমার সরলতার সুযোগ নিয়ে অন্তর আমার সর্বনাশ করেছে, আমি আমার অধিকার প্রতিষ্ঠা করেই বাড়ি ফিরবো।

/টিটি/
সম্পর্কিত
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
ডিপফেক-ব্ল্যাকমেইল-ট্রল: নারীদের জন্য অনিরাপদ হয়ে উঠছে অনলাইন
মন্দিরে প্রবেশ নিয়ে বিরোধে নারীকে হেনস্তা, ভিডিও ভাইরালের পর গ্রেফতার ৩
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের