দেড় ঘণ্টার বৃষ্টিতে ডুবলো ময়মনসিংহের সড়ক ও অলি-গলি

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ আগস্ট ২০২১, ১৩:৫৪আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১৩:৫৪

মাত্র দেড় ঘণ্টার বৃষ্টির পানিতে তুলিয়ে গেছে ময়মনসিংহ নগরীর অলিগলি-রাস্তাঘাট ও হাট-বাজার। রবিবার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত সময়ে হওয়া বৃষ্টির পানিতে মহানগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের ঘরের বাইরে বের হতে বেগ পেতে হয়েছে।

অধিকাংশ বাসাবাড়িতে পানি ঢুকে যাওয়ায় মানুষের রান্নাবান্না নিয়ে চরম ভোগান্তি পোহাতে হয়। 

মহানগরীর চরপাড়া কফিক্ষেত এলাকার গৃহবধূ রাশেদা জানান, বৃষ্টির পানি ঘরের ভেতরে ঢুকে রান্নাঘরের চুলা ডুবে গেছে। এ কারণে সকাল থেকে রান্না বসানো সম্ভব হয়নি। এই পানি নামতে সারাদিন সময় লাগবে বলে জানান তিনি।

জলাবদ্ধতার কারণে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সামনের সড়কে এক হাঁটু পানি জমে থাকতে দেখা গেছে। 

জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগের কথা স্বীকার করেছেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু। তিনি জানান, আগামী শুষ্ক মৌসুমে খাল খননসহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে মানুষের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
ঝড়-বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, উপড়ে পড়েছে গাছ
বৃষ্টির পর গাবতলীতে হাঁটুপানি, বিপাকে ক্রেতা-বিক্রেতা
তুমুল বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম