শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ আগস্ট ২০২১, ১২:৪৬আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১২:৪৬

ময়মনসিংহের মুক্তাগাছায় শাহজাহান মিয়া (৩২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে নিজের পাঁচ মাসের শিশুপুত্রকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া স্ত্রী জেসমনিকে কুপিয়ে আহত করে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনী আটাগ্রামে এ ঘটনা ঘটে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। শাহজাহান ও জেসমিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুপুত্র শরীফ মিয়ার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

প্রতিবেশী দরাজ আলী জানান, দীর্ঘ দিন ধরে অসংলগ্ন আচরণ করছিলেন শাহজাহান। কয়েক দিন ধরে তা বেড়ে যায় এবং প্রায়ই সঙ্গে থাকা ছুরি ধার দিতে থাকেন। এ কারণে জেসমিন ও পরিবারের অন্য সদস্যরা শাহজাহানকে ঘরে আটকে রেখেছিলেন। কিন্তু এভাবে রাতে নিজের সন্তানকে হত্যা করবে এটা কেউ বুঝতেই পারেনি।

ওসি মাহমুদুল হাসান জানান, শাহজাহান নিজের পাঁচ মাস বয়সী সন্তানকে গলা কেটে হত্যার পর স্ত্রী জেসমিনকে কুপিয়ে আহত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে আটক করেছে। শিশুর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, বেশকিছু দিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে অসংলগ্ন আচরণ করিছেলন শাহজাহান।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক