ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় চার ও উপসর্গে ছয় জন মারা গেছেন। বুধবার (১৮ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।
করোনায় মৃতরা হলেন—ময়মনসিংহের নান্দাইলের আমেনা বেগম (৮৫), মুক্তাগাছার প্রমথ চন্দ্র দাস (৭০), জামালপুরের সরিষাবাড়ির সাজেদা (৪৫) ও নেত্রকোনার কেন্দুয়ার দুখু মিয়া (৮০)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের হাসিন আক্তার (৬০), ধোবাউড়ার জসীম উদ্দিন (৫৫), গফরগাঁওয়ের ইব্রাহিম (৭৫), ত্রিশালের ইব্রাহিম (৭০), সুনামগঞ্জের জামালগঞ্জের রইস উদ্দিন (৬০) ও নেত্রকোনার তহুরা (৫৫)।
ডা. মহিউদ্দিন খান জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩৫ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৩৩৪ জন এবং আইসিইউতে ২২ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৫৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬১টি নমুনা পরীক্ষায় ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ৬২৩ জনের। মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩ জন।









