ভালুকায় নৌকাডুবি: নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ আগস্ট ২০২১, ১৫:৫৪আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৫:৫৪

ময়মনসিংহের ভালুকার খীরু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ডা. অমিত কুমার রায়ের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুর পৌনে ২টায় তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১২টায় স্থানীয় সাউন্ড সিস্টেম ব্যবসায়ী তানভীর আহমেদের (৩০) লাশ উদ্ধার করা হয়। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।  অমিত কুমারের বাড়ি গাজীপুরে। তার লাশ থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে।

ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজা জানান, কোনও অনুমোদন না নিয়ে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের অর্থায়নে মঙ্গলবার বেলা ৪টার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আবু সাঈদ, ডা. কামরুন নাহার, ডা. মেহেদী হাসান, ডা. শফিকুল সালেহীন, ডা. অমিত কুমার রায় ও ডা. হাসিনসহ ২০ জন ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে নদীতে আনন্দ ভ্রমণে যান। ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে উরাহাটি এলাকায় খীরু নদীতে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে পাড়ে উঠতে পারলেও, অমিত কুমার ও তানভীর আহমেদ ডুবে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের লাশ উদ্ধার করে।

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, আনন্দ ভ্রমণে কিংবা বনভোজনে যাওয়ার জন্য কোনও অনুমোদন নেওয়া হয়নি। তবে ঘটনাটি খুবই দুঃখজনক।

/এসএইচ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের