মায়ের নির্যাতন সইতে না পেরে বাবাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৯

মায়ের ওপর হওয়া নির্যাতন সইতে না পেরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আরিফ হোসেনের (২০) বিরুদ্ধে। বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম আলী হোসেন (৫০)। তিনি উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামের মৃত ওয়াহেদ আলী ছেলে। আলীর ছেলে আরিফ অনার্সে পড়াশোনা করেন।

ছেলের হাতে বাবার খুনের বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মাইনুদ্দিন।

তিনি বলেন, আলী হোসেন প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। বুধবার রাতের খাওয়ার পর ঘুমাতে যাওয়ার আগে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায়ে ছেলে আরিফের সামনেই তার মাকে মারধর করেন আলী হোসেন। এ সময় আরিফ তার বাবাকে ফেরানোর চেষ্টা করেন। তবে কোনও কথা না মানায় আরিফ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দা দিয়ে বাবা আলী হোসেনকে কুপিয়ে আহত করে।

পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

ঘটনার পর থেকেই আরিফ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি।

/টিটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম