‘পুরোনো বন্ধু কাউকে পাচ্ছি না’

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
১২ সেপ্টেম্বর ২০২১, ২১:১১ আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২১:১১

‘স্কুলে যাবো এই আনন্দে সারারাত ঘুমাতে পারিনি। কিছুক্ষণ পর পর ঘুম থেকে জেগে মায়ের কাছে জানতে চেয়েছি স্কুলের সময় হয়েছে কিনা। কখন সকাল হবে, কখন স্কুলে যাবো এই চিন্তায় অস্থির ছিলাম। এ জন্য আগেভাগেই স্কুলে চলে এসেছি। এখানে সবাইকে দেখে অনেক খুশি হয়েছি। এই আনন্দ প্রথমদিন স্কুলে আসার আনন্দের মতো।’

বিদ্যালয়ে আসার আনন্দে আবেগাপ্লুত হয়ে কথাগুলো বলেছে ময়মনসিংহের সরকারি বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রায় মোহন্ত। সে মহানগরীর স্টেশন রোডের বাসিন্দা সূর্য মোহন্ত ও মুক্তা মোহন্ত দম্পতির মেয়ে।

রায় মোহন্ত জানায়, ‘গত বছর তৃতীয় শ্রেণিতে দুই থেকে আড়াই মাস ক্লাস করার পর করোনার কারণে স্কুল বন্ধ হয়ে যায়। বার্ষিক পরীক্ষা না দিয়েই চতুর্থ শ্রেণিতে উঠেছি। ক্লাসের বন্ধুরা সবাই নতুন। পুরোনো বন্ধু কাউকে পাচ্ছি না। বাসা থেকে এসেছিলাম বন্ধুদের দেখা মিলবে। কিন্তু এসে দেখি কাউকে চিনতে পারছি না। তাই ক্লাসে এসে একটু ভয় লাগছে, মাকে ছাড়তে ইচ্ছা করছে না। মা চলে যেতে চাওয়ায় কান্না করেছি।’

মুক্তা মোহন্ত জানান, ‘স্কুল খোলার ঘোষণার পর থেকেই অস্থির হয়ে যায় মেয়ে। স্কুলে কখন আসবে এই চিন্তায় কাল সারারাত ঘুমায়নি। যে আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে এসেছিল, স্কুলে আসার পর তার মানসিক অবস্থা পরিবর্তন হয়ে গেছে। নতুন ক্লাস, নতুন সহপাঠী। এ কারণে ভয় পাচ্ছে। শ্রেণিকক্ষ থেকে আমাকে ছাড়তে চাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘রায়ের জন্মের পর থেকে নার্ভের সমস্যার কারণে শারীরিক প্রতিবন্ধী হয়ে বেড়ে ওঠা। শরীর খুব দুর্বল। এক বছরের ব্যবধানে দুটি নিউরো সার্জারি করতে হয়েছে। এসব কারণে আমাকে বন্ধু মনে করে। বিশেষ করে গত দেড় বছর তো বাসায় বন্দি জীবন কাটিয়েছে। এই সময়টা আমাকে তার খেলার সাথী হিসেবে পেয়েছে। তবে এখন স্কুল খোলার পর ধীরে ধীরে ভয় দূর হয়ে যাবে তার।’

/এএম/
সম্পর্কিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
সর্বশেষ খবর
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম