কর্মসৃজন প্রকল্পে লুটপাট, মৃতরাও তুলেছেন টাকা

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:০৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:০৫

ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের হতদরিদ্র মানুষের জন্য কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের বরাদ্দের টাকা লুটপাট হয়েছে। মৃত ব্যক্তিরাও তুলেছেন বরাদ্দের টাকা। দরিদ্রদের জন্য বরাদ্দের টাকা এভাবে লুটপাট হওয়ায় সরকারের কর্মসৃজনের লক্ষ্য ও উদ্দেশ্য ভেস্তে গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ইউপি চেয়ারম্যান মোস্তফা সেলিম ও তার পরিষদের কয়েকজন সদস্য লুটপাটে জড়িত। লুটপাটের বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনেরও (দুদক) তদন্ত দাবি করেছেন তারা। 

জেলা প্রশাসকের কাছে দেওয়া অভিযোগে এলাকাবাসী উল্লেখ করেন, ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চর ঈশ্বরদিয়া ইউনিয়নে ২০২০-২১ অর্থবছরে ১ম পর্যায়ে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পে জনপ্রতি ৮০০ টাকা হারে বরাদ্দ দেয় সরকার। উপকারভোগী ৬০৭ জনের মধ্যে বেশিরভাগের স্বাক্ষর, টিপসই, ছবি ও জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে বরাদ্দের টাকা হাতিয়ে নেন ইউপি চেয়ারম্যান। স্থানীয় মধুমতি ব্যাংক শম্ভুগঞ্জ-ময়মনসিংহ শাখায় অতিদরিদ্রদের যে তালিকা দিয়ে টাকা তোলা হয়েছে তাতে দেখা গেছে, একই ব্যক্তির নাম রয়েছে একাধিকবার। এমনকি আট-দশ বছর আগে মারা গেছেন এমন ব্যক্তির নামও রয়েছে উপকারভোগীর এই তালিকায়।’

অভিযোগকারীরা জানান, ‘ইউপি চেয়ারম্যান মোস্তফা সেলিম ও তার সহযোগীরা বরাদ্দের টাকা লুটপাট করেছেন। করোনাকালে এমন নজিরবিহীন দুর্নীতির ঘটনায় বিস্মিত তারা।’ 

উপকারভোগীদের তালিকায় দেখা গেছে, ছবি বদলে ও একই জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে একই ব্যক্তির একাধিক টিপসই ও স্বাক্ষর নেওয়া হয়েছে।

চর ঈশ্বরদিয়া গ্রামের আইয়ুব আলী বলেন, তালিকায় একই ব্যক্তির একাধিক স্বাক্ষর ও মৃত ব্যক্তির নাম দিয়ে বরাদ্দের টাকা উত্তোলন করা দুর্নীতি। এটি অনেক বড় অপরাধ।

তালিকা ঘেঁটে দেখা যায়, চর বড়বিলা গ্রামের শহর আলীর ছেলে নজরুল ইসলাম, বজিতপুর গ্রামের হাসেন আলীর ছেলে আব্দুল জব্বার, ফয়জুর রহমান সরকারের ছেলে আব্দুল হাশিম সরকার ও আলালপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে শহীদুল ইসলাম মৃত হলেও তাদের নাম রয়েছে উপকারভোগীর তালিকায়। তালিকায় চরবড়বিলা গ্রামের মিরাশ উদ্দিন, সাহাদুল ইসলাম, আব্দুল আজিজ, চরহরিপুর গ্রামের ফরিদা খাতুন একই জাতীয় পরিচয়পত্রের নম্বরধারী।

জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়ার পর অভিযুক্ত চেয়ারম্যান ঘটনা ধামাচাপা দিতে নানা মহলে দৌড়ঝাঁপ করছেন। কেউ কেউ বলছেন, ভুক্তভোগীদের মুখ বন্ধ রাখতে কারও কারও বাড়িতেও গেছেন চেয়ারম্যান।

তবে এসব অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মোস্তফা সেলিম বলেন, ‘নির্বাচনে হেরে প্রতিপক্ষ মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রশাসনের তদন্তে দোষী প্রমাণিত হলে শাস্তি মেনে নেবো।’

ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পর চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখছি আমরা। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী