মৃত্যু কমছে না ময়মনসিংহ মেডিক্যালে

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৩০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৪২

দেশের বিভিন্ন হাসপাতালে করোনায় মৃত্যুর সংখ্যা শূন্যতে নেমে এলেও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তা কমছে না। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ছয় জন মারা গেছেন। এরমধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। করোনায় মারা যাওয়া ব্যক্তি ময়মনসিংহ জেলার বাসিন্দা। আর করোনা উপসর্গ নিয়ে নেত্রকোনার দুই জন এবং ময়মনসিংহ-গাজীপুর ও টাঙ্গাইলের একজন করে রোগীর মৃত্যু হয়। 

হাসপাতালের করোনা ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি আরও জানান, নতুন করে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৯২ জন এবং আইসিইউতে ৮ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ২৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩২৩টি নমুনা পরীক্ষায় ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৭.১২ শতাংশ। জেলায় করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ২১ হাজার ৬৯৮ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৩১২ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম