সৌদিতে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১২:১৪

সৌদি আরবে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে তামজিরুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে দেশটির জিদান বিমানবন্দরে এ ঘটনা ঘটে। 

তামজিরুল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের কুর্শাপুর গ্রামের দুলাল উদ্দিনের ছেলে। ২০১৭ সালে সৌদি আরবে পাড়ি জমান তিনি। তার পাঁচ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

তামজিরুলের চাচাতো ভাই জহিরুল ইসলাম জানান, গত সোমবার সকালে বিমানবন্দরে কাজে যান তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে বিমানবন্দরের পতাকা স্ট্যান্ডে পতাকা বাঁধতে ও লাইট সেট করতে বলে। তামজিরুল সেফটি বেল্ট বেঁধে স্ট্যান্ডে উঠে কাজ শুরু করেন। হঠাৎ বেল্ট ছিঁড়ে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তিনি আরও জানান, তামজিরুল ইসলামের লাশ দেশে ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী