আমরা চাকরি করি না, বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি: শিক্ষামন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২১, ২০:০৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ২০:১৪

বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘আমরা চাকরি করি না, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করি।’

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন মন্ত্রী। মহানগর আওয়ামী লীগের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সভায় দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, মহানগরের সাধারণ সম্পাদক মহিদুর রহমান শান্তসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

দীপু মনি বলেন, ‘মানব সেবার ব্রত নিয়ে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে আওয়ামী লীগ। করোনাকালে মাঠে যখন কাউকে খুঁজে পাওয়া যায়নি, তখন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছেন। যারা হাসপাতালে যেতে পারেননি, তাদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজটি করেছেন নেতাকর্মীরা।’

মন্ত্রী আরও বলেন, ‘৭৫ পরবর্তী বঙ্গবন্ধুর বাংলাদেশে তার আদর্শের নেতাকর্মীদের অত্যাচার, নির্যাতন-নিপীড়ন করা হয়েছে। দলের জন্য যার ত্যাগ আছে, তাকে দলীয় পদ দিতে না পারলেও অন্তত সম্মান দিতে হবে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী