বিদ্যুৎস্পৃষ্টে দুই প্রতিবেশীর মৃত্যু   

ময়মনসিংহ ও শেরপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২১, ২২:৩২আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২২:৩২

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওয়াকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে– উপজেলার দাওগাঁও গ্রামের সখিনা খাতুন (৫০) ও নুরুন্নাহার (৩৫) ।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যার সময় দাওয়াকুড়া গ্রামের তারাব আলীর স্ত্রী সখিনা খাতুন গৃহপালিত মুরগি খুঁজতে বেরিয়ে প্রতিবেশী মতলেবের বাড়ি যান। বৃষ্টির পানি থাকায় মতলেবের বসতঘরের পাশ ঘেঁষে যাওয়ার জন্য সখিনা টিনের বেড়া ধরেন। ওই টিনের বেড়া আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। ওই বেড়ায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সখিনা মাটিতে লুটিয়ে পড়েন। সখিনার লুটিয়ে পড়া দেখে অপর প্রতিবেশী আন্তাজ আলীর স্ত্রী নুরুন্নাহার তাকে উদ্ধার করতে যান। সখিনাকে স্পর্শ করামাত্র নুরুন্নাহারও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ দিকে দুজনকে বিদ্যুতায়িত হতে দেখে বাড়ির অন্যরা টের পেয়ে দ্রুত তাদের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ওসি বশির আহমেদ জানান, বিদ্যুতায়িত হয়ে দুই গৃহবধূর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে