ওবায়দুল কাদেরের ব্যঙ্গাত্মক ছবি পোস্ট, যুবক গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ১৭:৪২আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৭:৪২

জামালপুরের মাদারগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করার অভিযোগে রিগেন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মাদারগঞ্জ মডেল থানার পুলিশ রবিবার (১০ অক্টোবর) রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতার রিগেন জামালপুরের মাদারগঞ্জ এলাকার রইচ আকন্দের ছেলে এবং যুবদলের একজন কর্মী।

জানা গেছে, রবিবার সন্ধ্যায় রিগেন তার নিজ ফেসবুক আইডি থেকে ওবায়দুল কাদেরকে ব্যঙ্গ করে একটি পোস্ট করেন। পরে বিষয়টি আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের নজরে এলে এ নিয়ে উত্তেজনা শুরু হয়। দলের সাধারণ সম্পাদকের আত্মমর্যাদা ক্ষুণ্ন হওয়ায় রাতেই ইউনিয়ন যুবলীগের সভাপতি আতিকুর রহমান আতিক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

যুবলীগ নেতা আতিকুর রহমান আতিক বলেন, ‘আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গচিত্র করা হয়েছে। এতে তার আত্মমর্যাদা ক্ষুণ্ন হয়েছে।’

মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, ‘গ্রেফতার যুবককে জামালপুর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের