ঘরের মেঝে খুঁড়ে বৃদ্ধের লাশ উদ্ধারের ঘটনায় আটক ১

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২১, ১২:১৬আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১২:১৭

ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের ঈশ্বরগ্রামে ঘরের মেঝে খুঁড়ে বৃদ্ধের লাশ উদ্ধারের ঘটনায় বাবু (১৮) নামে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) সকালে ওই গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নিজ ঘরের মেঝে খুঁড়ে বৃদ্ধ আব্দুর রশীদের (৬৫) লাশ উদ্ধার করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, বাবু আব্দুর রশিদের মেয়ের ছেলে। তিনি বেশিরভাগ সময় নানার সঙ্গে কাটাতেন। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

গত ১০ অক্টোবর দুপুর ২টার দিকে চোখের চিকিৎসা করানোর কথা বলে ঘরে তালা দিয়ে বাড়ি থেকে বের হন আব্দুর রশীদ। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। 

বৃহস্পতিবার রাতে পরিবারের একজন তালা দেওয়া ঘর থেকে থালা আনতে যান। তখন তালাটি ভেঙে ঘরে প্রবেশ করতেই লাশের গন্ধ পান। তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘরের মেঝে খুঁড়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।

/এসএইচ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের