ময়মনসিংহে আরও ৩ রাজাকার গ্রেফতার 

ময়মনসিংহ প্রতিনিধি
২২ অক্টোবর ২০২১, ১৮:২২আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৮:৩২

মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আরও তিন রাজাকারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২২ অক্টোবর) সকালে তাদের ময়মনসিংহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- হাবিবুর রহমান মেনু মিয়া (৭৮), মো. আবদুল মান্নান কারি (৯২), মো. আবদুল হান্নান (৬৮)। হাবিবুর রহমান উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের প্রয়াত ইন্তাজ আলীর ছেলে। মান্নান জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামের প্রয়াত আবদুল হামিদ ফকির ইমান আলীর ছেলে এবং হান্নান সোহাগী ইউনিয়নের প্রয়াত আবদুল গফুরের ছেলে। তিন জনকেই নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঈশ্বরগঞ্জের ১২ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইতোমধ্যে সাত জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া বলেন, ‘তিন আসামিকে গ্রেফতার করে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারেরে চেষ্টা চলছে।’

এর আগে, একই মামলায় বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তারা মিয়া,  মো. রুস্তম আলী ও সৈয়দ মোস্তাফিজুর রমজানকে গ্রেফতার করে।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম