আগাম রোপা আমনের ভালো দামে খুশি কৃষক

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০২ নভেম্বর ২০২১, ১৩:৪০আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৩:৪০

ময়মনসিংহে আগাম রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় আগাম জাতের রোপা আমন ধান কাটা শুরু করেছেন কৃষকরা। অনেকে বিক্রিও করেছেন। ভালো দামে বিক্রি করতে পেরে খুশি তারা। 

সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের চকনজু গ্রামের আক্কাস আলী ২০ শতক জমিতে চলতি রোপা আমন মৌসুমে আগাম জাতের ব্রি ধান-৭১ রোপণ করেন। আশপাশের জমিতে না পাকলেও আগাম জাতের হওয়ায় তার ধান পেকে যাওয়ায় কেটে ফেলেছেন। বিশ শতক জমিতে ধান পেয়েছেন ৮ মণ। বাজারে প্রতি মণ ধানের দাম বর্তমানে এক হাজার টাকা। এই হিসাবে ধান বিক্রি করে পাবেন আট হাজার টাকা। 

আক্কাস আলী বলেন, রোপা আমন ধান আবাদ করতে গিয়ে জমি প্রস্তুত, বীজ ও চারা, সার ও  শ্রমিক বাবদ খরচ হয়েছে তিন হাজার টাকা। এই হিসাবে পাঁচ হাজার টাকা লাভ হয়েছে। আরও ৫০ শতক জমিতে রোপা আমন ধান আবাদ করেছেন। কিন্তু সে ধান এখনও পাকেনি। আগাম জাতের ব্রি ধান-৭১ আবাদে মানুষ আগ্রহী হয়ে উঠেছে বলে জানান এই কৃষক।

আগাম রোপা আমনের বাম্পার ফলনে খুশি কৃষক

একই এলাকার আব্দুল মালেক বলেন, বাম্পার ফলন ও দাম ভালো পাওয়ায় অধিকাংশ কৃষক আগাম জাতের আমন ধানের আবাদ করেছেন। আগাম জাতের ধান কেটে দাম ভালো পাওয়া যায়।

ময়মনসিংহ কৃষি খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামান জানান, চলতি মৌসুমে দুই লাখ ৬৮ হাজার ৩১২ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদ হয়েছে। এবার ধানের ফলনও হয়েছে ভালো। আগাম জাতের রোপা আমনে পাক ধরায় কৃষকরা ধান কাটা শুরু করেছে।

/এসএইচ/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
দিশাহারা হাজারো কৃষক, বলছেন এমন দুর্ভোগ আর পোহাতে হয়নি
শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের