ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে গ্রেফতার ২

ময়মনসিংহ প্রতিনিধি
০২ নভেম্বর ২০২১, ১৮:০৯আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৮:০৯

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পাগলা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার লংগাইর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের শহিদ ফকিরের ছেলে মো. জিসান মিয়া (৩২) এবং একই এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে নাজমুল ফকির (২৭)।

থানা ও অভিযোগ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভুয়া আইডি দিয়ে লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের বিরুদ্ধে মিথ্যা ও উসকানিমূলক পোস্ট দিয়ে হেয় প্রতিপন্ন করেন জিসান ও নাজমুল। অভিযোগের ভিত্তিতে পাগলা থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে আইডিগুলো চিহ্নিত করে মঙ্গলবার ভোরে অভিযান চালায়। এরপর তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের করা মামলায় দুই জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান