ইসলামের বিপক্ষে কোনও কথা বলিনি: তথ্য প্রতিমন্ত্রী 

জামালপুর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২১, ২০:১১আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ২০:১১

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, আমি ইসলামের বিরুদ্ধে যায় এমন ধরনের কোনও কথা বলিনি। আমি এসব কথা বলতে পারি না।

তিনি বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মতিয়র রহমান তালুকদার মুসলমান। তিনি অসংখ্য মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করে দিয়েছেন। কিন্তু অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলেননি। 

শনিবার (০৬ নভেম্বর) বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ওলামায়েকেরাম ও ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম (আ.); এতে কোনও সন্দেহ নেই। তবে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যারা ধর্ম নিয়ে বাণিজ্য করে, রাজনীতি করে এবং স্বাধীনতাবিরোধী তাদেরই গায়ে আমার কথা লেগেছে। 

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যাচেষ্টা করা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গেছেন। ২১ আগস্ট সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা করা হয়েছে। মানব ঢাল তৈরি করে তাকে বাঁচানো গেলেও অসংখ্য নেতাকর্মী আহত ও নিহত হয়েছেন।

তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের দালাল। তিনি নিজেও রাজাকার ও আলবদরদের মন্ত্রী বানিয়েছেন। 

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ লতিফ, সহ-সভাপতি শাহাজাদা, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা ভূমি কর্মকর্তা নাহাত, উপজেলা ইমাম সমিতির সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
নান্দাইলে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের পুনর্বাসনে একাধিক ঘোষণা তথ্য প্রতিমন্ত্রীর
অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা করছে সরকার
সর্বশেষ খবর
২০ বছরের সাজায় এখন পর্যন্ত ১৭ বার জেল থেকে বের হলেন রাম রহিম
২০ বছরের সাজায় এখন পর্যন্ত ১৭ বার জেল থেকে বের হলেন রাম রহিম
গাওয়ার: যেখানে সমুদ্রসৈকতের সৌন্দর্যের সঙ্গে মেলে রসনার স্বাদ
গাওয়ার: যেখানে সমুদ্রসৈকতের সৌন্দর্যের সঙ্গে মেলে রসনার স্বাদ
সংসদ অধিবেশন ঘিরে শেরেবাংলা নগর এলাকায় সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ
সংসদ অধিবেশন ঘিরে শেরেবাংলা নগর এলাকায় সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ
রোহিঙ্গা ঢলের ৯ বছর!
রোহিঙ্গা ঢলের ৯ বছর!
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ