বাবাকে পিটিয়ে হত্যায় ছেলের আমৃত্যু কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২১, ১৭:৪৬আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৭:৪৬

জামালপুরে বাবাকে হত্যার দায়ে মো. রুকনুজ্জামান ওরফে খোকন (৩৪) নামের একজনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৮ নভেম্বর) জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক মো. জুলফিকার আলী খাঁন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রুকনুজ্জামান খোকন জেলার ইসলামপুর উপজেলার কৃষ্ণনগর (পূর্ব শশারবাড়ি) গ্রামের মৃত অজর ওরফে রজব উদ্দিনের ছেলে।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র জানান, পারিবারিক জমিজমা বণ্টনকে কেন্দ্র করে অজর ওরফে রজব উদ্দিন ও তার ছেলে রুকনুজ্জামান খোকনের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে ২০১২ সালের ২২ জুলাই ভোরে সেহরি খাওয়া অবস্থায় রুকনুজ্জামান তার বাবা অজরকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী (হত্যাকারীর সৎ মা) মোছা. কমলা বেগম বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি এবং ১২ সাক্ষীর জবানবন্দি
নেওয়ার পর ৩০২ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি রুকনুজ্জামান খোকনকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন। বর্তমানে আসামি জেল হাজতে রয়েছেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ

/এফআর/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের