কয়লার দাম বাড়ায় ইট পোড়া বন্ধ

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০৯ নভেম্বর ২০২১, ১৩:১০আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৩:১৮

ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটের গোবরাকুড়া ও কড়ইতলী বন্দরে এখনও কয়লা আমদানি শুরু হয়নি। এতে ভাটায় ইট পোড়ানোর কাজও থেমে আছে। ইতোমধ্যে বেড়ে গেছে কয়লার দাম। তাই গতবারের পুরনো ইট বেশি দামে বিক্রি করছেন মালিকরা। 

ময়মনসিংহ সদরের সিয়াম ব্রিকসের মালিক চঞ্চল মিয়া জানান, এখনও হালুয়াঘাট বন্দর দিয়ে কয়লা আমদানি শুরু হয়নি। দেশে এর দামও ব্যাপক হারে বেড়েছে। দাম বেড়ে যাওয়ায় মাত্র দুই সপ্তাহের ব্যবধানে প্রতি ট্রিপ ইট (প্রতি ট্রিপে ইট থাকে দুই হাজার) ১৬ থেকে বেড়ে হয়েছে ২০ হাজার টাকা। অনেক ইটভাটায় আগে থেকে নতুন ইট তৈরি করলেও কয়লার অভাবে পোড়ানো যাচ্ছে না। একদিকে কয়লার দাম বেড়েছে, অন্যদিকে ঘাটতির কারণে বেড়েছে ইটের দাম।

হালুয়াঘাটের গোবরাকুড়া ও কড়ইতলী কয়লা বন্দরে প্রতি বছর নভেম্বরের শুরুতেই কয়লা আমদানি শুরু হয়ে যায়। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় এবার ভারত থেকে এখনও আমদানি শুরু হয়নি।

গোবরাকুড়া ও কড়ইতলী বন্দরে এখনও কয়লা আমদানি শুরু হয়নি

গোবরাকুড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক অশোক কুমার জানান, আন্তর্জাতিক বাজারে হঠাৎ করে কয়লার দাম বেড়ে গেছে। দেশে এক টন কয়লা আট হাজার টাকায় বিক্রি হতো। এখন দাম বেড়ে ২০ হাজার টাকা বিক্রি হচ্ছে। হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় ভারতীয় রফতানিকারকরা বাংলাদেশে কয়লা পাঠানো শুরু করেননি।

তিনি আরও জানান, কয়লা আমদানির বিষয়ে গত এক সপ্তাহ আগে সীমান্তবর্তী ভারতের তোড়া জেলার গাছুয়া পাড়া স্থলবন্দরে হালুয়াঘাট স্থলবন্দর এবং গাছুয়াপাড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক নেতৃবৃন্দের সঙ্গে সভা হয়। ১৫ নভেম্বরের মধ্যে ভারতের রফতানিকারকরা হালুয়াঘাট বন্দরে কয়লা পাঠানোর বিষয়ে একমত হয়েছেন।

অশোক কুমার বলেন, হালুয়াঘাটের গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দরের প্রায় ৩০০ আমদানিকারক কয়লা আনার জন্য ব্যাংকে এলসি প্রক্রিয়া সম্পন্ন করে বসে আছে। কয়লা আমদানি শুরু হলেই দেশে অনেকটা কমে আসবে এবং বৃহৎ শিল্প মালিকরা খুব সহজে নতুন ইট পোড়াতে পারবে।

/এসএইচ/
সম্পর্কিত
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
বারবার কয়লার দরপত্র বাতিলে লোকসানের শঙ্কায় আরএনপিএলের বিদ্যুৎকেন্দ্র
কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দরে আবারও কয়লা আমদানি শুরু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম