‘১০ ছেলেমেয়ে খোঁজ নেয় না, কোনোমতে বেঁচে আছি’

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ‌ ‌
১১ নভেম্বর ২০২১, ২১:৩৮আপডেট : ১১ নভেম্বর ২০২১, ২১:৩৮

‘৬০ বছর ধইরা মানুষের ক্ষেতে কামকাজ কইরা সংসার চালাইতাছি। এ পর্যন্ত ১০টা ছেরাছেরি (ছেলেমেয়ে) হইছে। ছয় ছেরা বিয়ে কইরে বউয়ের বাড়ি চলে গেছে। চার ছেরি বিয়ে করে জামাই ঘরে আনছে। ছেরাছেরি তাদের মতো কাজকাম করে সংসার চালাইতাছে। এই বয়সে অন্যের ক্ষেত-খামারে কাম কইরা যা পাই তাই দিয়ে বুড়ারে (স্বামী) নিয়ে কোনোমতে বেঁচে আছি। এভাবে আর কয়দিন বাঁচতে পারমু এই নিয়ে চিন্তায় ঘুম হয় না।’

কথাগুলো বলছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জয়ন্তি মারাক (৭৫)। ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটের শাকুয়াই ইউনিয়নের বাটরার বাসিন্দা তিনি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছেন।

বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা

জয়ন্তি মারাক জানান, এখনও আমন ধান পুরোপুরি কাটা শুরু হয়নি। ১৫ দিন পর ধান কাটা শুরু হবে। ধান কাটার কাজ করে ৪০০-৫০০ টাকা  মজুরি পাই। এরপর পৌষ মাসে বোরো ধান লাগানোর কাজ শুরু হবে। ওই সময়ে অনেকদিন কাজ করা যায়। 

তিনি জানান, দিনমজুরি করে যে টাকা আয় হয়, তা দিয়ে অসুস্থ স্বামীর ওষুধপত্র কিনতে হয়। বাকি টাকায় সংসার চালাতে হয়। মাতৃতান্ত্রিক পরিবার হওয়ায় ছয় ছেলে বিয়ে করে স্ত্রীর সঙ্গে চলে গেছে। চার মেয়ে বিয়ে করে সংসার চালাচ্ছে। অনেক কষ্ট করে সংসার চালাচ্ছেন জয়ন্তি।

জয়ন্তি মারাক বলেন, ছেলেমেয়েরা টাকা পয়সা তো দেয় না; এমনকি খোঁজ নেয় না। শেষ জীবনে এসেও খুব কষ্টে দিন কাটাইতে হইতাছে।

/এএম/ 
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী