রেললাইনে গাড়ি বিকল, অল্পের জন্য রক্ষা পেলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা

জামালপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২১, ১৯:৫০আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৯:৫০

জামালপুরে রেল ক্রসিং অতিক্রম করার সময় বন্ধ হয়ে যায় কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি মাইক্রোবাসের ইঞ্জিন। এতে অল্পের জন্য প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাসহ তিন জন প্রাণে রক্ষা পেলেও ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে গাড়িটি।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকালে জামালপুর শহরের বনপাড়া এলাকায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

আঞ্চলিক কৃষি গবেষণা ইনিস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঞ্জুরুল কাদির জানান, শেরপুর সরেজমিন গবেষণা বিভাগে কর্মরত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুর রহমান ও বৈজ্ঞানিক সহকারী পানাউল্লাহ অফিসের গাড়িতে করে শেরপুর থেকে জামালপুর ফিরছিলেন। ফেরার সময় জামালপুর পৌর শহরের বনপাড়া এলাকায় লেভেল ক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। একই সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি লেভেল ক্রসিং থেকে কিছুটা অদূরে ছিল।

তিনি আরও জানান, ট্রেন আসতে দেখে গাড়ি থেকে নেমে পড়েন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুর রহমান ও বৈজ্ঞানিক সহকারী পানাউল্লাহ। কিন্তু গাড়িটি সচল করতে চেষ্টা চালিয়ে যান চালক মেগনাথ গোপ। অনেক চেষ্টা করেও গাড়ি সচল করতে না পারায় চালক পরে গাড়ি থেকে নেমে পড়েন। এ সময় ট্রেন গাড়িটিকে ধাক্কা দিয়ে প্রায় ৩০০ গজ দূরে নিয়ে যায় এবং ট্রেনটি কিছু সময় দাঁড়িয়ে থাকে। দুর্ঘটনায় গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিন আরোহী।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে