বঙ্গবন্ধুকে কটূক্তি করে স্লোগান: বিএনপিপন্থী ২ আইনজীবী কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ১৯:১৭আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৯:১৭

ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপিপন্থী নয় আইনজীবীর জামিন বহাল রেখে দুই জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন শুনানি শেষে অ্যাডভোকেট উছমান গণি মল্লিক (মাখন) ও তোফাজ্জল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল হকসহ নয় আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ময়মনসিংহে বিএনপিপন্থী আইনজীবীরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর স্লোগান দেন। এই অভিযোগে গত ১৪ সেপ্টেম্বর রাতে ১১ আইনজীবীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা শাখার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ। পরে ১৯ সেপ্টেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ থেকে আট সপ্তাহের আগাম জামিন নেন বিএনপিপন্থী ১১ আইনজীবী। 

জামিনের মেয়াদ শেষ হওয়ায় হাইকোর্টের নির্দেশনা মতে গত ১৬ নভেম্বর ছিল আত্মসমর্পণের পর জামিন শুনানির দিন। সেদিন জেলা ও দায়রা জজ আদালতে বিএনপিপন্থী আইনজীবীরা আত্মসমর্পণের পর জামিন আবেদন করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহুরুল হক খোকা নিজেদের মধ্যে মামলাটি নিষ্পত্তির জন্য বিএনপির ওই ১১ আইনজীবীর জামিন আরও বৃদ্ধির কথা বলেন। পরে বিচারক হেলাল উদ্দিন ৩০ নভেম্বর পর্যন্ত জামিনের মেয়াদ বৃদ্ধি করেন। 

জেলা আওয়ামী লীগ সভাপতির এমন সুপারিশে তখন আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে কানাঘুষা চলছিল। এমন ঘটনার পরই জেলা আইনজীবী সমিতির বেশ কয়েকজন আইনজীবী প্রধানমন্ত্রী বরাবর জহিরুল হক খোকার বিরুদ্ধে নালিশি অভিযোগ করেন।

মামলার বাদী আবুল কালাম মুহাম্মদ আজাদ বলেন, বিএনপিপন্থী দুই আইনজীবীকে জেলে পাঠানোর আদেশ দিয়ে বাকিদের জামিন বৃদ্ধি করা হয়েছে।

মামলায় যুক্তি তর্ক ও শুনানিতে বাদীপক্ষে অংশ নেন পাবলিক প্রসিকিউটর কবীর উদ্দিন ভূইয়া ও বিবাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল গফুর।

/এসএইচ/
সম্পর্কিত
ডিজিটাল আইন পুনর্বিবেচনার দাবিমত প্রকাশ ও ব্যক্তি-গোপনীয়তা এখনও ঝুঁকিপূর্ণ 
ডেটা ফাঁস: ডিজিটাল নিরাপত্তার অদৃশ্য সংকট ও আমাদের দায়বদ্ধতা
‘ডিজিটাল সিকিউরিটির নামে কোনও সাংবাদিককে জেলে পাঠানো হবে না’
সর্বশেষ খবর
১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
যন্তর মন্তরে জমায়েত ঠেকাতে আজও বন্ধ দিল্লির ১৬ মেট্রো স্টেশন 
যন্তর মন্তরে জমায়েত ঠেকাতে আজও বন্ধ দিল্লির ১৬ মেট্রো স্টেশন 
সাধারণ মানুষের কষ্ট কোথায় গিয়ে থামবে?
সাধারণ মানুষের কষ্ট কোথায় গিয়ে থামবে?
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের