‘যোগ্য ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই’

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০৫ জানুয়ারি ২০২২, ১৫:০৩আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৫:০৩

‘আমি পঙ্গু মানুষ। অনেক কষ্টে ভ্যান গাড়ি ভাড়া করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে এসেছি। ভোট দিয়ে সৎ ও যোগ্য ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চাই। বর্তমান এই সমাজে সৎ জনপ্রতিনিধির খুবই দরকার। যিনি নির্বাচিত হয়ে গরিব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন। রাস্তাঘাটসহ নানা উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখবেন।’

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সাংবাদিক পরিচয় পেয়ে এভাবেই ভোট দেওয়ার কথা জানাচ্ছিলেন প্রতিবন্ধী সাবেক শিক্ষক এবি সিদ্দিক মাস্টার (৮০)। 

প্রাইমারি স্কুলে শিক্ষকতা শেষে তিনি গত ২০ বছর ধরে অবসর জীবনযাপন করছেন। গত ১০ বছর আগে কোমরের নিচ থেকে বাম পা কেটে ফেলতে হয়েছে। এরপর থেকেই তিনি পঙ্গু জীবন যাপন করছেন।
 
এবি সিদ্দিক মাস্টার আরও বলেন, গফরগাঁওয়ের ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন নির্বাচনের ট্র্যাডিশন হচ্ছে গন্ডগোল, মারামারি এবং প্রভাবশালীদের কেন্দ্র দখল। কিন্তু এবারই প্রথমবারের মত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে কেন্দ্রে ভোট দিতে পেরেছেন ভোটাররা। ভোটারদের প্রত্যাশায় থাকে নিজের পছন্দমতো সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করা। সুষ্ঠু ভোট হওয়ায় এবার সেই প্রত্যাশা পূরণের সুযোগ সৃষ্টি হয়েছে। আর তাই সৎ ও যোগ্য ব্যক্তিকেই জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের