ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে আরও ৫ মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৭

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ  নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

পাঁচ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে তিনি জানান, মারা যাওয়া রোগীদের মধ্যে টাঙ্গাইলের এক রোগী করোনা পজিটিভ ছিলেন। এছাড়া ময়মনসিংহ জেলার চার রোগী উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। 

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন রোগী ভর্তি হয়েছেনে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৭৫। এরমধ্যে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন ৮ জন।

এদিকে জেলার সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৭৪৫টি নমুনা পরীক্ষায় ২৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২.৮৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২৫ হাজার ৪০১ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২২ হাজার ৩৭৫ জন।

/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী