নিম্নমানের কাজে মডেল মসজিদের বিমসহ পিলার ধসে পড়ার অভিযোগ 

আতাউর রহমান জুয়েল,ময়মনসিংহ
০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৩

নেত্রকোণার বারহাট্টায় মডেল মসজিদ নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। ইট, পাথর, রডসহ বিভিন্ন ধরনের নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এ অবস্থায় গত রবিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় হঠাৎ তৃতীয় তলায় একটি বিমসহ পিলার ধসে পড়ার শব্দ পান আশপাশের লোকজন। পরে ঠিকাদারের লোকজন রাতারাতি ভাঙা বিম সরিয়ে নিয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনার তদন্তের দাবি তুলেছেন তারা।

জানা যায়, সারাদেশে প্রতিটি জেলা সদর ও উপজেলা পর্যায়ে একটি করে একই ডিজাইনের মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় বর্তমান সরকার। জেলা গণপূর্ত বিভাগের বাস্তবায়নে বারহাট্টায় উপজেলা ভূমি কার্যালয় এলাকায় ওই মসজিদ নির্মাণ করা হচ্ছে। যার প্রকল্প ব্যয় ধরা হয় ১২ কোটি ৪২ লাখ ৯২ হাজার ৬২৮ টাকা। 

২০১৯ সালের ২৩ এপ্রিলে স্টার লাইন সার্ভিস লিমিটেড অ্যান্ড নাঈমা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। কাজের মেয়াদকাল ধরা হয় ১৫ মাস। সে হিসাবে ২০২০ সালের জুলাইয়ে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু কাজের সার্বিক অগ্রগতি এখনও প্রায় ৩৫ শতাংশ বাকি।  

স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস বলেন, মডেল মসজিদের নির্মাণকাজ শুরুর পর থেকে নানারকম অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তবে কোনও অভিযোগের তোয়াক্কা না করে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করছিল। এ অবস্থায় গত রবিবার সন্ধ্যায় তৃতীয় তলার দক্ষিণপাশে নির্মাণাধীন একটি বিম ও পিলার হঠাৎ ধসে পড়ে। বিষয়টি নিয়ে মুসল্লিসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ঠিক নয়। শিডিউল মোতাবেক কাজ করা হচ্ছে। তিনি আরও জানান, পিলার ও বিম ভেঙে পড়েনি, কাজে কিছু ভুল থাকায় নিজেরাই ভেঙে ফেলেছি। রড, পাথরসহ অন্যান্য নির্মাণ সামগ্রী গণপূর্ত বিভাগের প্রকৌশলী দিয়ে পরীক্ষা করে নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। 

নির্মাণ কাজে কোনও অনিয়ম হয়নি বলে দাবি করেছেন জেলা গণপপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসিনুর রহমানও। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, বিম ও পিলার ধসে পড়েনি। নির্মাণ কাজে ত্রুটি থাকায় আমরা বলেছি তা ভেঙে নতুন করে করার জন্য। আমাদের নির্দেশ পেয়েই ঠিকাদারি প্রতিষ্ঠান তৃতীয় তলার বিম ও পিলার ভেঙে নতুন করে আবারও কাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের