এক শিক্ষার্থীকে পরপর ৪ ডোজ টিকা, তদন্ত কমিটি গঠন

নেত্রকোনা প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৫

নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অষ্টম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে পরপর চার ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে নেত্রকোনা সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া তিন সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করেন।

কমিটির প্রধান হিসেবে নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক অভিজিত লোহকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর সঙ্গে সদস্য হিসেবে রাখা হয়েছে মেডিক্যাল অফিসার ডা. উত্তম কুমার পাল ও ইপিআই তত্ত্বাবধায়ক মজিবুর রহমানকে। এদিকে শিক্ষার্থীর শারীরিক অবস্থা উন্নতি হলেও পরিবারের লোকজনের আতঙ্ক এখন কাটেনি।

ওই শিক্ষার্থীর মা বলেন, ‘আগের তুলনায় কিছুটা সুস্থ আছে। তবে পরে এর জন্য কোনও সমস্যা হয় কি-না এ নিয়ে দুশ্চিন্তায় আছি। এ ঘটনায় বিচার চেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেবো।’

জেলা সিভিল সার্জন সেলিম মিয়া দাবি করেন, পরপর একজনকে চার ডোজ টিকা দেওয়ার কোনও সুযোগ নেই। মদনের এক শিক্ষার্থীকে চার ডোজ টিকা দেওয়ার অভিযোগে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী