বিএনপির সঙ্গে ডা. জাফরুল্লাহর কোনও সম্পর্ক নেই: মির্জা ফখরুল 

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে বিএনপির কোনও সম্পর্ক নেই। তিনি নির্বাচন কমিশনের প্রশংসা করলেও বিএনপিকে কোনও মতামত দেওয়ার ক্ষমতা রাখেন না। এটা তার নিজস্ব মন্তব্য।’

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি আয়োজিত বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচন কমিশনারের টালবাহানা দেখিয়ে বিএনপিকে নির্বাচনে নেওয়া যাবে না। বিএনপিকে আর মুলা ঝুলানো যাবে না। সরকার প্রতারণার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। নির্বাচনের আগে সরকার বলেছিল ১০ টাকা কেজিতে মানুষ চাল পাবে। কিন্তু বর্তমানে ৬০ টাকার নিচে কোনও চাল নেই। সয়াবিন তেলের লিটার হয়েছে ২০০ টাকা। মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে। বিএনপির ৬০০ নেতাকর্মীকে সরকার গুম করিয়েছে। জনগণ একদিন তার জবাব দেবে।’

আরও পড়ুন: নতুন ইসি নিয়োগ, সরকারকে ডা. জাফরুল্লাহ’র অভিনন্দন

মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, শরীফুল আলমসহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ। সমাবেশকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম