নতুন ইসি নিয়োগ, সরকারকে ডা. জাফরুল্লাহ’র অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:২২

সার্চ কমিটির কাছে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের মাধ্যমে যে নামগুলো প্রস্তাব আকারে দেওয়া হয়েছিল সেই ৩৪২ জনের মধ্য থেকে নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। কমিটির সঙ্গে সাক্ষাতে গিয়ে যে ১০ জনের নাম দিয়েছিলেন গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, তার মধ্যে কাজী হাবিবুল আউয়ালও ছিলেন।

তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাফরুল্লাহ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, সরকার অনেকদিন পর সঠিক কাজ করেছে। তাদের অভিনন্দন। আশা করি তাকে সব ধরনের সাপোর্ট দেওয়া হবে এবং তিনি তার দায়িত্ব পালন করে গণতন্ত্র ফিরিয়ে আনবেন।

কোন বিবেচনায় কাজী হাবিবুল আউয়ালের নাম তালিকায় দিয়েছিলেন প্রশ্নে তিনি বলেন, তার পরিবার ও অতীত বিবেচনা করে মনে হয়েছে তার ওপর আস্থা রাখা যায়। গত ১০ বছর তার সঙ্গে আমার সাক্ষাৎ নেই। নাম দেওয়ার বিষয়ে আমি তার কাছে অনুমতিও চাইনি। আমার চিন্তার স্বচ্ছতায় মনে করেছি তিনি কাজটি ভালোভাবে করবেন। উনার কর্মজীবন পর্যবেক্ষণে রেখেছিলাম। উনার পিতা আইজি প্রিজন হিসেবেও দক্ষ ও সৎ ব্যক্তি ছিলেন।

/ইউআই/এফএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, আশা ইউএনডিপির 
দেশে ভোটার সংখ্যা কত, জানালো ইসি 
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’