সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে: রুমিন ফারহানা

জামালপুর প্রতিনিধি
০২ মার্চ ২০২২, ১৭:১১আপডেট : ০২ মার্চ ২০২২, ১৮:১৮

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে মন্তব্য করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগ নেতারা বলেন বিএনপি নাকি আন্দোলন করতে পারে না। বন্দুকের নল ও পুলিশ প্রশাসন সরিয়ে দিয়ে দেখেন আন্দোলন কাকে বলে।

বুধবার (২ মার্চ) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, বিএনপি আন্দোলন করতে পারে কিনা এসে দেখে যান। বিএনপি আওয়ামী লীগের মতো লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে না, গান পাউডার দিয়ে মানুষ মারতে পারে না। আওয়ামী লীগ ১৩ বছরে মামলা হামলা দিয়ে নির্যাতন করেও বিএনপির মনোবল ভাঙতে পারেনি। 

শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, মুস্তাফিজুর রহমান বাবুল, আবুল কালাম আজাদ, লিয়াকত আলী, শফিউর রহমান শফি ও অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা সরকারের দুর্নীতি ও ব্যর্থতায় চাল, ডাল, তেল ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে টিসিবির মাধ্যমে সহনীয় মূল্যে সর্বস্তরের জনসাধারণের মাঝে পণ্য সরবরাহের দাবি জানান।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের