গৌরীপুরে প্রাইভেটকারে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
১১ মার্চ ২০২২, ২১:৩৮আপডেট : ১১ মার্চ ২০২২, ২১:৩৮

ময়মনসিংহের গৌরীপুরে চলন্ত প্রাইভেটকারে মোটরসাইকেলের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের রামগোপালপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার জানান, নিহত শামস উদ্দিন রামগোপালপুর এলাকার রহমানিয়া মাদ্রাসার সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এমতাবস্থায় হঠাৎ বিপরীত দিক থেকে একটি প্রাইভেটকার এলে মোটরসাইকেলচালক পথচারীকে রক্ষার চেষ্টা করেন। কিন্তু তা না পেরে পথচারীকে ধাক্কা দিয়ে মোটরসাইকেলচালক চলন্ত প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে পথচারী ও মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়। পরে স্থানীয় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুই জনই নিহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি