সিমেন্টবোঝাই ট্রাকে পিকআপভ্যানের ধাক্কা, নিহত ২

নেত্রকোনা প্রতিনিধি
১২ মার্চ ২০২২, ১১:২৯আপডেট : ১২ মার্চ ২০২২, ১১:২৯

নেত্রকোনায় সিমেন্টবোঝাই ট্রাকে পিকআপভ্যানের ধাক্কায় দুই জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১২ মার্চ) সকালে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সাকুয়া বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল (৩৫) জেলার কলমাকান্দা উপজেলার শুনই আমবাড়ী গ্রামের আজিজ বেপারীর ছেলে। আরেক জনের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত পিকআপ চালক তারিককে হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, নেত্রকোনা-ময়ময়নসিংহ আঞ্চলিক সড়কের সাকুয়া নামক স্থানে সিমেন্টবোঝাই একটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় তার মেরামত কাজ চলছিল। সকাল সাড়ে আটটার দিকে ঢাকা থেকে নেত্রকোনায় ডিম নিতে আসা একটি দ্রুতগামী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা দুই জন ঘটনাস্থলেই নিহত এবং চালক গুরুতর আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে নিহত দুই জনকে গাড়ির ভেতর থেকে উদ্ধার করে। গুরুতর আহত চালক তারিককে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  
এ বিষয়ে পুলিশের এসআই মামুন জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেছে। আরেকজনের পরিচয় জানার চেষ্টা চলছে। আহত চালককে হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।   

/টিটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের