ত্রিশালে ৩ দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী উৎসব

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ মে ২০২২, ১০:৫৮আপডেট : ২৫ মে ২০২২, ১১:০২

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী উপলক্ষে তার স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী উৎসব শুরু হচ্ছে। বুধবার (২৫ মে) থেকে শুক্রবার পর্যন্ত চলবে এই উৎসব।

বুধবার বিকাল ৩টায় ত্রিশালের দরিরামপুর হাই স্কুল মাঠে নজরুল মঞ্চে বিদ্রোহী কবির জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৃত্য পরিবেশন করার কথা রয়েছে।

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন– স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাফেজ রুহুল আমিন মাদানী, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ভারপ্রাপ্ত  ডিআইজি শাহ আবিদ হোসেন, পুলিশ সুপার আহমার উজ জামান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ পাঠান, ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান প্রমুখ।

নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে দরিরামপুর হাই স্কুল মাঠে সাত দিনব্যাপী নজরুল মেলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা মেলায় স্টল নিয়ে বসতে শুরু করেছেন। নজরুল জন্মজয়ন্তী এবং নজরুল মেলা নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলা পুলিশ সুপার আহমার উজ জামান জানান, এ অনুষ্ঠানে ও মেলায় আসা দর্শনার্থীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওয়াচ টাওয়ার বসানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
যারা ধর্মীয় ফ্যাসিবাদ চায়, তাদের পক্ষে নজরুলকে হজম করা সম্ভব নয়
নজরুলকে মুসলমান কবি হিসেবে জাহির করানোর চেষ্টা হাস্যকর
নজরুলকে নিয়ে দলগত টানাহেঁচড়া উপেক্ষা করতে হবে
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের