নজরুলকে নিয়ে দলগত টানাহেঁচড়া উপেক্ষা করতে হবে

বেগম আকতার কামাল
২৪ মে ২০২৬, ০০:৩৬আপডেট : ২৪ মে ২০২৬, ০৮:০২

লোকেরা নিজেদের সুবিধামতো নজরুলকে উদ্ধৃত করছে এবং ব্যবহার করছে, কিন্তু নজরুল মূলত একজন অসাম্প্রদায়িক কবি ও সর্ব মানবতার কবি। তিনি খণ্ডিত নন এবং তাঁকে কোনোভাবেই খণ্ডন করা যায় না।

বর্তমান সময়ে তাঁকে ভিন্ন অর্থে ব্যবহার করে বিতর্ক তৈরি করা হচ্ছে, তবে সেই ব্যবহারটুকুকে আমাদের উপেক্ষা করতে হবে। বিশেষ করে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে দেখা যায়, বিভিন্ন দল ও গোষ্ঠী নজরুলকে সম্পূর্ণ নিজেদের আদর্শের ছাঁচে ফেলে আপন করে দাবি করার এক তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। কেউ তাঁর ইসলামিক ঘরানার সৃষ্টিকে আঁকড়ে ধরে তাঁকে নির্দিষ্ট একটি ধর্মীয় বৃত্তে বন্দি করতে চায়, আবার কেউ তাঁর ধর্মনিরপেক্ষ ও সাম্যবাদী চেতনাকে ঢাল বানিয়ে তাঁকে অন্য রঙে রাঙাতে চায়। এই যে নিজেদের রাজনৈতিক ফায়দা ও সুবিধাবাদী এজেন্ডা বাস্তবায়নের জন্য নজরুলকে নিয়ে দলগত টানাহেঁচড়া—এটি তাঁর সুবিশাল ক্যানভাসকে ছোট করার এক অপচেষ্টা মাত্র। এই ব্যবহারটুকুকে আমাদের উপেক্ষা করতে হবে।

আমরা আমাদের মতো করে তাঁকে বিবেচনা করব এবং ঐতিহাসিকভাবে তাঁকে বিচার করব। সেই ঐতিহাসিক মানদণ্ডে নজরুল একজন খাঁটি মানবতাবাদী কবি এবং মানবতার দৃষ্টিকোণ থেকে তিনি অনেক উঁচু স্থানে অবস্থান করছেন, তিনি কোনোভাবেই সংকীর্ণ নন।

যদি এভাবে খণ্ডিত উপায়ে এবং দলীয় সংকীর্ণতার মোড়কে নজরুলের মূল্যায়ন করা হয়, তবে সামগ্রিকভাবে নজরুলের আলোচনা হুমকির মুখে পড়বে। রাষ্ট্রীয় স্বাধীনতার প্রশ্নে তিনি কখনো আপোস করেননি। তিনি আজীবন মুক্তি চেয়েছিলেন—মানুষের মুক্তি এবং সর্বহারার মুক্তি। তিনি ধর্মীয় সংকীর্ণতার তীব্র বিরুদ্ধে ছিলেন। যারা ধর্মীয় সংকীর্ণতার মধ্যে আবদ্ধ থাকে, তিনি তাদের বিরুদ্ধে গিয়ে একটি উদার মানবতাবাদী দৃষ্টিকোণ থেকে ধর্মকে এবং ধর্মের শক্তিকে ব্যবহার করেছেন। তিনি এই শক্তিকে কখনোই সংকীর্ণ অর্থে ব্যবহার করেননি।

কাজেই নজরুলের সেই প্রকৃত রূপটিকে আমাদের ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ মানুষের মুক্তি, মানুষের স্বাধীনতা এবং মানুষের শোষণ-পীড়ন থেকে মুক্তির জন্য আমরা পুনরায় নজরুলকে সামনে নিয়ে আসতে পারি। সবকিছুর ঊর্ধ্বে নজরুলের অসাম্প্রদায়িক চেতনাটাই হলো মূল কথা, তিনি মূলত সর্ব মানবের কবি।

শ্রুতিলিখন : উমামা জামান মিম

/জেড-এস/
সম্পর্কিত
জুলাই আন্দোলনে অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী 
নজরুলের গল্প-উপন্যাসে নির্মিত আলোচিত তিন সিনেমা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস আজ 
সর্বশেষ খবর
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
বিদ্যুৎ বিলে অসামঞ্জস্যতা নিয়ে প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালিগালাজ অগ্রহণযোগ্য: রাশেদ খাঁন
বিদ্যুৎ বিলে অসামঞ্জস্যতা নিয়ে প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালিগালাজ অগ্রহণযোগ্য: রাশেদ খাঁন
নীল জলরাশি আর সাদা বালুর দেশ মালদ্বীপে ছুটিতে গেলে যা মুগ্ধ করবে
নীল জলরাশি আর সাদা বালুর দেশ মালদ্বীপে ছুটিতে গেলে যা মুগ্ধ করবে
বগুড়ায় ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ডিলারের জেল-জরিমানা
বগুড়ায় ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ডিলারের জেল-জরিমানা
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা