‘স্বাধীনতা সংগ্রামে নজরুলের রণসংগীত প্রেরণা জুগিয়েছিল’

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ মে ২০২২, ২১:৩৩আপডেট : ২৭ মে ২০২২, ২১:৩৩

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতা ও গানের মাধ্যমে জাগিয়ে তুলেছিলেন অধিকারবঞ্চিত শোষিত মানুষকে। আমাদের স্বাধীনতা সংগ্রামে তার রণসংগীত প্রেরণা জুগিয়েছিল।

শুক্রবার (২৭ মে) বিকালে ময়মনসিংহের ত্রিশালে নজরুল একাডেমির নজরুল মঞ্চে কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে গৌরীপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম, ভালুকা আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. জহিরুল হকসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এতে স্মারক বক্তৃতা করেন জাতীয় কবির দৌহিত্র নজরুল গবেষক খিলখিল কাজী।

প্রতিমন্ত্রী আরও বলেন, নজরুল তার লেখনীর মাধ্যমে আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। নজরুলকে নিয়ে দেশ-বিদেশে গবেষণা হচ্ছে। ১৯৭২ সালের ২৪ মে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ভারত থেকে বাংলাদেশে এনে নাগরিকত্ব ও জাতীয় কবির স্বীকৃতি দিয়েছেন। এর মধ্যে বঙ্গবন্ধু এক ইতিহাস সৃষ্টি করেছেন। কবি নজরুলকে নিয়ে আরও গবেষণা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী বছর ত্রিশালে জাতীয়ভাবে নজরুলের জন্মজয়ন্তী উৎসব উদযাপনের সম্ভাবনা রয়েছে। শেষে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

/এএম/
সম্পর্কিত
যারা ধর্মীয় ফ্যাসিবাদ চায়, তাদের পক্ষে নজরুলকে হজম করা সম্ভব নয়
নজরুলকে মুসলমান কবি হিসেবে জাহির করানোর চেষ্টা হাস্যকর
নজরুলকে নিয়ে দলগত টানাহেঁচড়া উপেক্ষা করতে হবে
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম