গফরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ে ডাল ভেঙে গৃহবধূর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ মে ২০২২, ০৩:৩৩আপডেট : ২৮ মে ২০২২, ০৩:৩৩

ময়মনসিংহের গফরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছের ডালে চাপা পড়ে মারা গেছেন অটোরিকশার যাত্রী সালমা (৩২)।

শুক্রবার (২৭ মে) রাত সাড়ে ৮টার সময় উপজেলার যশরা ইউনিয়নের মুক্তাপাড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত সালমা মিজানুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত সালমা গফরগাঁও থেকে সেলাই মেশিন ও গ্যাসের সিলিন্ডার নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়িতে যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে অটোরিকশাটি শেখবাজার হয়ে আঠারোদানা সড়কের মুক্তারপাড়া গ্রামে পৌঁছার পর হঠাৎ ঝড়ের কবলে পড়ে।

এসময় রাস্তার পাশের কৃষ্ণচূড়া গাছের ডাল ভেঙে অটোরিকশারও ওপর পরে। ঘটনাস্থলেই মারা যান সালমা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল জানান, ঘটনাটি দুঃখজনক। গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এফএ/
সম্পর্কিত
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
নওগাঁয় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
বৈশাখী ঝড়ে লন্ডভন্ড গাজীপুরের তিন গ্রাম, গোটা এলাকা বিদ্যুৎহীন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম