ময়মনসিংহে শিক্ষকদের মারধর: কর্মবিরতিতে যাচ্ছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি

ময়মনসিংহ প্রতিনিধি
১১ জুন ২০২২, ০২:১৫আপডেট : ১১ জুন ২০২২, ০২:১৫

ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে ফরম পূরণের টাকা কমানোর নামে ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষকদের ওপর হামলা ও মারধরের বিচার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। রবিবার (১২ জুন) দেশের ৩৫০টি সরকারি কলেজে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। 

শুক্রবার (১০ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির যুগ্ম মহাসচিব আরেফিন আজাদ। 

গফরগাঁও সরকারি কলেজের শিক্ষকদের মারধর, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

তিনি বলেন, সারা দেশে একযোগে এক ঘণ্টা কর্মবিরতি পালনের সময় শিক্ষকরা রাস্তায় নেমে মানববন্ধন কর্মসূচি পালন করবেন। হামলা ও মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বিচার দাবি করছি। না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা আসতে পারে।

উল্লেখ্য, অনার্স এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের টাকা কমানোর নামে কলেজ শাখা ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থীরা গত বুধবার (৮ জুন) দুপুরে অতর্কিত হামলা চালিয়ে শিক্ষকদের মারধর করেন। এ ঘটনায় গফরগাঁও সরকারি কলেজের শিক্ষকরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন। 

/এএম/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী