বন্ধুদের নিয়ে সাবেক স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ 

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ জুন ২০২২, ০৩:২৩আপডেট : ১৮ জুন ২০২২, ০৩:২৩

ময়মনসিংহের ফুলপুরে এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে । এ ঘটনায় নারীর সাবেক স্বামী উপজেলার দিউ গ্রামের রজব আলীর ছেলে মাসুদ রানা ওরফে মাসুদ (২৫) এবং তার দুই বন্ধু জজ মিয়া (বাবা মিরাজ আলী) ও আমিনুল ইসলামকে (বাবা রইসউদ্দিন) জেলহাজতে পাঠিয়েছেন আদালত।  

শুক্রবার (১৭ জুন) বিকালে গ্রেফতারদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হয়। পরে বিচারক তাজুল ইসলাম তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে বৃহস্পতিবার (১৬ জুন) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই তিন জনকে গ্রেফতার করে পুলিশ। 

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রায় তিন বছর আগে মাসুদ মিয়ার সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে হয়। তাদের ঘরে একটি ছেলে সন্তানও রয়েছে। গত এক বছর আগে পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। তবে তাদের ছেলে স্বামীর বাড়িতেই থাকতো। গত ১১ জুন ছেলের অসুস্থতার খবর দিয়ে ওই নারীকে ডেকে আনে মাসুদ। পরে দুই বন্ধুকে নিয়ে ওই তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। 

পরে ওই নারী বুধবার (১৫ জুন) থানায় এসে তিন জনের নামে ধর্ষণের মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে মাসুদসহ তিন জনকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

/টিটি/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের