বন্যায় নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি 
১৮ জুন ২০২২, ১০:১৭আপডেট : ১৮ জুন ২০২২, ১০:২১

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যার পানিতে ডুবে নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ জুন) সকাল ৬টায় পৃথক স্থান থেকে লাশ উদ্ধার করা হয়। 

মৃতরা হলেন—উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মৃত নফজ উদ্দিনের ছেলে কৃষক আশরাফ আলী (৬০) এবং ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের শেখ কাদের আলীর ছেলে রাজমিস্ত্রি আবুল কালাম (৩৩)।

স্থানীয় ইউপি সদস্য রকিব বাদশা জানান, শুক্রবার (১৭ জুন) বিকাল ৫টায় বৈরাগীপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী বন্যার পানিতে পড়ে ভেসে যান। পরে আজ সকাল ৬টার দিকে ওই এলাকার শেষপ্রান্তে পানিতে লাশ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।

আরও পড়ুন: তীব্র স্রোতে ভেঙেছে ব্রিজ, বাড়িঘরে ঢুকেছে পানি

ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৫টায় বাগেরভিটা গ্রামের রাজমিস্ত্রি আবুল কালাম হাঁস ধরতে গিয়ে বন্যার পানিতে ভেসে যান। আজ সকাল ৬টার দিকে বাগেরভিটা এলাকার বিল থেকে লাশ উদ্ধার করেন স্বজনরা। 

এর আগে শুক্রবার খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে বিকাল থেকেই অভিযান চালান ফায়ার সার্ভিসের কর্মী ও পরিবারের সদস্যসহ স্থানীয়রা। তবে রাত ৮টা পর্যন্ত তাদের না পাওয়ায় উদ্ধারকাজ স্থগিত করা হয়।

ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম