মোহনগঞ্জের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ জুন ২০২২, ১২:১৩আপডেট : ১৮ জুন ২০২২, ১২:১৬

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় বন্যার পানির তোড়ে একটি রেলসেতু ভেঙে গেছে। এতে মোহনগঞ্জের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

শনিবার (১৮ জুন) সকাল ৯টায় মোহনগঞ্জ ও অতীতপুর রেলস্টেশনের মাঝামাঝি ইসলামপুর এলাকায় ওই সেতুটি ভেঙে যায়। এতে মোহনগঞ্জ এলাকায় ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন সকাল ৯টার পর থেকে আটকা পড়ে আছে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার জাহাঙ্গীর আলম জানান, সকাল ৯টায় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস। ইসলামপুর এলাকায় রেলসেতু ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই ট্রেনটি আটকা পড়ে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও পড়ুন: নেত্রকোনায় বাড়ছে পানি, লক্ষাধিক মানুষ পানিবন্দি 

এদিকে কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুর ও বারহাট্টায় নদ-নদীর পানি বাড়ছে। সীমান্তবর্তী এ তিন উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতির। পানিবন্দি হয়ে পড়েছেন এসব উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ।

স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন সাথে কথা বলে জানা গেছে, নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর, কলমাকান্দা ও বারহাট্টার নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে। ঢলের পানিতে অসংখ্য এলাকা প্লাবিত হয়েছে। ডুবেছে রাস্তাঘাট, ঘরবাড়ি, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান। অসংখ্য পুকুর ও ঘের পানিতে তলিয়ে যাওয়ায় ভেসে গেছে মাছ। 

/এসএইচ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি