ছাগল নেওয়ার সময় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
২২ জুন ২০২২, ১৯:১৩আপডেট : ২২ জুন ২০২২, ১৯:৪৮

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মগটুলা গ্রামে ছোট ভাই সিয়াম মিয়ার (১৯) দায়ের কোপে বড় ভাই জামান মিয়া (২৪) নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুন) রাতে এই ঘটনা ঘটে।

ঘটনার পর থেকেই ঘাতক ছোট ভাই পলাতক রয়েছেন। নিহত জামান মিয়া মুগটুলা গ্রামের নোমান মিয়ার ছেলে।

বাবা নোমান মিয়া জানান, তার ছেলে দীর্ঘদিন নেশাগ্রস্ত ছিল। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারে অশান্তি করতো এবং জোর করে টাকা নিয়ে যেত। এই নিয়ে পরিবারে অশান্তি লেগেই ছিল। ঘটনার সময় টাকা জোগাড় করতে জোরপূর্বক ঘরে থাকা ছাগল নিয়ে যাওয়ার সময় ছোট ছেলের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দা দিয়ে কোপ দিয়েছিল সিয়াম। এই ঘটনায় একটি অভিযোগ থানায় দিয়েছেন বলে জানান তিনি।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মুস্তাসিনুর রহমান জানান, নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। মঙ্গলবার রাতে মাদকের টাকা জোগাড় করতে পরিবারের একটি ছাগল নিয়ে যেতে চাইলে বাধা দেয় ছোট ভাই। পরে দুজনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে বড় ভাইকে ধারালো দা দিয়ে কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পথেই মারা যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে মামলা রুজু করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী