‘বিপর্যস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে সরকার ব্যস্ত বিলাসিতায়’

নেত্রকোনা প্রতিনিধি
২৫ জুন ২০২২, ১৫:৪৫আপডেট : ২৫ জুন ২০২২, ১৫:৪৫

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, ‘নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে নির্বাচন। এই সরকারের অধীনে নির্বাচন করতে চাইলে তা মেনে নেবে না জনগণ। প্রয়োজনে জীবন দিয়ে হলেও তা প্রতিহত করা হবে। সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নাভিশ্বাস উঠেছে জনসাধারণের। দেশের মানুষ যখন বন্যার কবলে বিপর্যস্ত, তখন সরকার তাদের পাশে না দাঁড়িয়ে উল্টো ব্যস্ত বিলাসিতা নিয়ে।’

শনিবার (২৫ জুন) দুপুরে নেত্রকোনার মদন উপজেলায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

পরে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি, বারহাট্টা উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন বিএনপির নেতারা। এ সময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ্ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল, জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি