শ্রমিক লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ১

নেত্রকোনা প্রতিনিধি
১৩ জুলাই ২০২২, ১৪:৪১আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৪:৪১

নেত্রকোনা সদর উপজেলায় আয়াতুল (৩৮) নামে এক শ্রমিক লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  এ ঘটনায় প্রধান অভিযুক্ত রিপন ফকিরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জুলািই) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আয়াতুল। তিনি সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ এলাকায় একটি মনোহারি দোকান চালাতেন আয়াতুল। মঙ্গলবার রাত ৯টার দিকে দোকানে আসেন একই গ্রামের রিপন ফকিরের ছেলে (১৪) সদাই নিতে আসে। ৩০ টাকার সদাই নিয়ে ১০০ টাকার নোট দেন। বাকি ৭০ টাকা ফেরত চায় ওই কিশোর। কিন্তু আয়াতুল বলে, ‘তুই তো টাকা দিস নি। টাকা না দিয়ে ফেরত চাস কেন। এ নিয়ে দুই জনের বাগবিতণ্ডা হয়। এরপর ওই কিশোর বাড়ি ফিরে যায়।  

রাত সাড়ে ৯টার দিকে বাবা রিপন ফকিরকে আবার নিয়ে দোকানে আসে ওই কিশোর। এক পর্যায়ে আয়াতুলকে দোকান থেকে নামিয়ে কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে চেয়ার দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন আয়াতুল। এলাকাবাসী তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে রয়েছে। অভিযুক্ত রিপন ফকিরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের