ট্রাকচাপায় প্রাণ গেলো অটোরিকশার দুই যাত্রীর 

নেত্রকোনা প্রতিনিধি
২৫ জুলাই ২০২২, ১৬:৩৪আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৬:৩৪

নেত্রকোনার শ্যামগঞ্জ-পূর্বধলা সড়কে মহিষবেগ নামক স্থানে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত ও চালকসহ আহত হয়েছেন আরও দুই জন। 

সোমবার (২৫ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পূর্বধলা উপজেলার শালদিঘা গ্রামের জাহির উদ্দিনের ছেলে সরুজ আলী (৬৫) ও একই উপজেলার গৌরাকান্দা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শাহজাহান (৩০)।

পুলিশ জানায়, সকালে পূর্বধলার হামিদপুর থেকে একটি অটোরিকশা তিন যাত্রীসহ শ্যামগঞ্জের দিকে আসার পথে মহিষবেগ নামক স্থানে পৌঁছায়। এ সময় বিপরীত দিকে আসা একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী সরুজ আলী মারা যান। গুরুতর আহত অপর তিন জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে শাহজাহান নামে এক যাত্রী মারা যান। আহত অপর দুই জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়েছে। তবে ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। 

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম