সার না পেয়ে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩১

জামালপুর সদর উপজেলার নান্দিনায় সার না পেয়ে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ কৃষকরা। সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নান্দিনা বাজার এলাকায় অবস্থান নিয়ে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

বিক্ষুব্ধ কৃষকরা জানান, সাত দিন থেকে ডিলারের কাছে এসে সার পাচ্ছেন না। কৃষি অফিসের কর্মকর্তারা না এলে সার দেয়া হবে না বলে টালবাহানা করছেন ডিলাররা। বাইরে থেকে বাড়তি টাকায় সার কিনতে হচ্ছে।

নান্দিনা বাজারের বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ডিলার হলো মেসার্স শাহজাহান অ্যান্ড ব্রাদার্স। সেখানে সার কিনতে গিয়ে না পেয়ে বিক্ষুদ্ধ হয়ে ওঠেন। তাদের অভিযোগ, খোলা বাজারে সার পাচ্ছি না। ডিলাররা তাদের বন্ধু-বান্ধবদের মাধ্যমে রাতের আঁধারে সার দিচ্ছে।। প্রচণ্ড খরায় এমনিতেই আবাদ পিছিয়ে গেছে। সার না পেলে ফলন হবে না। কৃষকরা দ্রুত খোলা বাজারে সার দেওয়ার দাবি জানান।

মেসার্স শাহজাহান অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী জানান, গতকাল সার এসেছে। সার দেওয়া শুরু হয়েছে। বিভিন্ন এলাকা থেকে কৃষকরা সারের সংবাদ পেয়ে গণ্ডগোল সৃষ্টি করেছে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরাণ বলেন, ইতিমধ্যেই বিসিআইসির ডিলারদের প্রান্তিক কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছি।

/এফআর/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম