নেত্রকোনায় হাওরে নৌকাডুবি, ৩ জেলের লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৩

নেত্রকোনার মদন, আটপাড়া ও মোহনগঞ্জ উপজেলায় হাওরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় নিখোঁজ তিন জেলের লাশ উদ্ধার হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ও দুপুরে লাশ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন—মদন উপজেলার নয়াপাড়া গ্রামের সওদাগর মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৫), আটপাড়া উপজেলার কৈলং গ্রামের ফটিক মিয়ার ছেলে দিলু মিয়া (৩৪) ও মোহনগঞ্জ উপজেলার দরুণ বানিহারি (লামবাড়ি) গ্রামের বজলু মিয়ার ছেলে রাসেল মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করে। এ সময় মদন উপজেলার রফিকুল ইসলাম তার ভাই তরিকুল ইসলামকে নিয়ে মাঘান গ্রামের মান্দারকাটা হাওরে নৌকায় মাছ ধরছিলেন। একই সময় মোহনগঞ্জের রাসেল মিয়া ডিঙ্গাপোতা হাওরে মাছ ধরছিলেন। আটপাড়ার দিলু মিয়া বটতলা বাজারে মাছ বিক্রি করে নৌকায় বাড়ি ফিরছিলেন। দমকা হাওয়ায় হাওরে ঢেউয়ের আঘাতে তাদের তিনটি নৌকাই ডুবে যায়। সঙ্গে থাকা লোকজন সাঁতরে তীরে উঠলেও তিন জন নিখোঁজ হন।

শনিবার মান্দারকান্দা হাওর থেকে রফিকুল ইসলাম ও গণেশের হাওর থেকে দিলু মিয়ার লাশ উদ্ধার করা হয়। দুপুর পৌনে ২টার দিকে মোহনগঞ্জে রাসেল মিয়ার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, দমকা বাতাসে হাওরে নৌকা ডুবে তিন জেলে মারা গেছেন। উদ্ধার তিন জেলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের