যমুনা সার কারখানার ৪৮৬ শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৮

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানার ৪৮৬ জন শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী শ্রমিকরা। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার তারাকান্দিতে যমুনা সার কারখানার সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাঁটাই হওয়া শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে যমুনা সার কারখানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কারখানার প্রধান ফটকে গিয়ে অবস্থান নেন। পরে সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তারাকান্দি বনিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মানিক, রফিকুল
ইসলাম রফিক, ফজলুল হকসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, দুই দফায় দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে আসা ৪৮৬ শ্রমিককে কারখানা কর্তৃপক্ষ অবৈধভাবে ছাঁটাই করেছে। অবিলম্বে সব শ্রমিককে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানান। দাবি পূরণ না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। এ সময় কারখানার নিরাপত্তার স্বার্থে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

এ বিষয়ে কারখানার ভারপ্রাপ্ত জিএম (অ্যাডমিন) মো. দেলোয়ার হোসেন জানান, কারখানার উৎপাদন গত দুই মাস ধরে বন্ধ রয়েছে। শ্রমিক নিয়োগে নতুন করে টেন্ডার না হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। কারখানা পরিচালনা বোর্ডের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, দুই দফায় শ্রমিক ছাঁটাইয়ের কারণে গত ১ সেপ্টেম্বর থেকে ৪৮৬ জন দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত শ্রমিককে কারখানায় কাজ করতে দেওয়া হচ্ছে না।

/এফআর/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী