আ.লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে চট্টগ্রামে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৫, ০৩:৩৭আপডেট : ০৯ মে ২০২৫, ০৩:৩৭

আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার দায়ে জড়িতদের দ্রুততম সময়ে বিচারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করছে চট্টগ্রামের ছাত্রজনতা।

বৃহস্পতিবার (৮ মে) মধ্যরাতে চট্টগ্রামের নিউমার্কেটে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়, যা এখনও চলছে।

এ সময় বিক্ষোভকারীরা- ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই', ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘গোলামী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘লীগ ধর, বিচার কর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীরা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং গণহত্যার দায়ে তাদের চিরতরে নিষিদ্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রজ্ঞাপন জারি না হবে আমরা ঘরে ফিরবো না।’

তারা আরও বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যেমন আওয়ামী লীগের দোসর ও গণহত্যার মদদ দিয়েছিল তেমনি বর্তমান রাষ্ট্রপতিও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গী ছিল। আমরা অবিলম্বে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চাই।’

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম